মির্জাপুরে কাল এক যোগে ৫ লাখ তালগাছ রোপন করা হবে

আপডেট : ১৬ অক্টোবর ২০১৭, ২২:৩০
 
বজ্রপাত থেকে রক্ষার জন্য টাঙ্গাইলের মির্জাপুরের  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এক যোগে ৫ লাখ তাল গাছ রোপনের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার তাল গাছ রোপনের আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করা হবে। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক খান মো. নুরুল আমীন। সোমবার উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন বিষয়টি নিশ্চিত করেছেন।
 
উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন বলেন, বজ্রপাত থেকে রক্ষার জন্য পরিবেশবান্ধব তাল গাছের কোন বিকল্প নেই। প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে ও কৃষি বিভাগের সার্বিক সহযোগিতায় মির্জাপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এক যোগে ৫ লাখ তাল গাছের চারা রোপন করা হবে।
 
ইত্তেফাক/আরকেজি