নলছিটিতে ব্রিজ ভেঙে ভোগান্তি

আপডেট : ১৭ অক্টোবর ২০১৭, ০২:৩৯

জেলা শহরের সংযোগ সড়কের নলছিটি উপজেলার ভবানীপুর বাজার সংলগ্ন আয়রন ব্রিজটি গত রবিবার সন্ধ্যায় ভেঙে গেছে। এসময় ওই ব্রিজে থাকা দুই ব্যক্তি পড়ে গিয়ে আহত হয়েছে।

 

জানা যায়, নলছিটি উপজেলার ভবানীপুর বাজার, তেতুলবাড়িয়া বাজার, টেকেরহাট বাজার, পোনাবালিয়া বাজারসহ চারটি ইউনিয়নের হাজার হাজার মানুষ ওই ব্রিজ দিয়ে চলাচল করতো। হঠাত্ ব্রিজটি ভেঙে পড়ার কারণে পথচারীরা চরম দুর্ভোগে পড়েছে।

ইত্তেফাক/নূহু