রিসোর্স মবিলাইজেশন এসডিজি অর্জনের প্রধান হাতিয়ার: স্পিকার

আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ০১:০২

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, রিসোর্স মবিলাইজেশন এসডিজি অর্জনের প্রধান হাতিয়ার। পার্লামেন্টকে অবশ্যই রিসোর্স মবিলাইজেশন ও সমান-সুযোগ নিশ্চিত করতে হবে। সেক্ষেত্রে প্রান্তিক উত্পাদক ও উদ্যোক্তারা সর্বাধিকভাবে উপকৃত হবেন। রবিবার সন্ধ্যায় কাতারের দোহায় শেরাটন কনভেনশন  সেন্টারের সালওয়া-২ এ ১৪০তম আইপিইউ সম্মেলনের একটি স্ট্যান্ডিং কমিটির বৈঠকে ‘এসডিজি অর্জনে অবাধ ও সুষ্ঠু ব্যবসা এবং বিনিয়োগের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

স্পিকারের সঙ্গে কাজাখস্তান মজলিস অব পার্লামেন্টের চেয়ারম্যানের সাক্ষাত্

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে রবিবার সন্ধ্যায় কাতারের দোহায় একটি হোটেলে কাজাখস্তান মজলিস অব পার্লামেন্টের চেয়ারম্যান সাক্ষাত্ করেছেন। সাক্ষাত্কালে তারা রোহিঙ্গাদের নিরাপদ ও শান্তিপূর্ণ প্রত্যাবাসন এবং দ্বি-পক্ষীয় সম্পর্কোন্নয়ন নিয়ে আলোচনা করেন।