ভেনিজুয়েলার বিরোধীদল সোমবার জানিয়েছে, আঞ্চলিক নির্বাচনের ভোট গণনায় কারচুপি করায় এসব ভোট পুনঃগণনা ছাড়া দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট সমাধানের বিষয়ে তারা সরকারের সঙ্গে কোনো আলোচনায় বসবে না। খবর এএফপি’র।
IMG0
রবিবারের নির্বাচনে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জয়লাভ দাবি করার পর দেশটির বিরোধীদলীয় জোট ডেমোক্রেটিক ইউনিটি রাউন্ডটেবিলের (এমইউডি) নেতা এঞ্জেল ওরোপ্যাজা বলেন, ‘কর্তৃপক্ষ ভোট পুনঃগণনা করতে সম্মত না হওয়া পর্যন্ত আমরা সরকারের সঙ্গে কোনো আলোচনায় অংশ নেব না বা আপস করব না।’ উল্লেখ্য, এই নির্বাচনের মতামত জরিপে বিরোধীদল জয় লাভ করতে যাচ্ছে বলে পূর্বাভাস পাওয়া গিয়েছিল। এএফপি।
ইত্তেফাক/সেতু
