মাগুরার ছেলে মাহমুদুল হাসান ফয়সাল এবার আরো একটি রেকর্ড গড়ে গিনেস বুকে নাম লিখিয়েছেন। এবার তার রেকর্ড হয়েছে বাস্কেটবল হাতে। হাতের উপরে বাস্কেটবল রেখে ঘুরিয়ে সবাইকে চমকে দিয়েছেন। ফয়সাল তার হাতের উপর ১ মিনিটে ১৪৪ বার বাস্কেটবল ঘুরিয়ে এই রেকর্ড গড়েন। সম্প্রতি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ তরুণ ফয়সালের স্বীকৃতি দিয়েছে।
গেল বছর ফুটবল ফ্রিস্টাইলার মাহমুদুল হাসান ফয়সাল দুই হাতে রেখে তার মধ্যে এক মিনিটে সবচেয়ে বেশিবার ১৩৪ বার ফুটবল ঘুরিয়ে রেকর্ড গড়েছিলেন। মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ফয়সালের গিনেস বুক ওয়ার্ল্ডে ফুটবল নিয়েও রেকর্ড রয়েছে। সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি বার ফুটবল ঘুরিয়েছেন হাতের উপর। এধরনের অনুশীলন শুরু করেছেন ২০১৪ সাল হতে। মাহমুদুল হাসানের জন্ম মাগুরার নড়াইলের কালিয়াতে। পৈতৃক নিবাস মাগুরার হাজীপুর। সেখানেই তিনি বেড়ে উঠেছেন। কাটিয়েছেন শৈশব ও কৈশর। বাবা আগে সেনাবাহিনীতে চাকরি করতেন। বর্তমানে অবসরপ্রাপ্ত। ফয়সালের পৃষ্ঠপোষকতা করছে ওয়ালটন গ্রুপ।
