দেশে প্রথম অনুষ্ঠিত হচ্ছে ‘ডায়াবেটিস মেলা’

আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ০১:০৪

ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতা বাড়াতে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ডায়াবেটিস মেলা। রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন আগামী ১১ এপ্রিল থেকে তিনদিনব্যাপী এ মেলা হবে। মেলার উদ্বোধন করবেন আসাদুজ্জামান নূর এমপি।

গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মেলার প্রধান সমন্বয়ক ডা. ফজলে রাব্বী। ১৪টি সেশনে ২৫টি বিষয়ের ওপর প্রায় ৫০ জন বিশেষজ্ঞ চিকিত্সক সরাসরি আলোচনা করেন ও রোগীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন।