পাকিস্তানের প্রধানমন্ত্রী কার্যালয়ে আগুন

আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ০১:০৪

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সে সময় ইমরান খান ভবনের ভেতরেই অবস্থান করছিলেন। তবে ফায়ার সার্ভিসের ত্বরিত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে।

পাকিস্তানের জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়, কার্যালয়ের তৃতীয়তলায় একটি বাথরুম থেকে শর্টসার্কিট থেকে আগুনের উত্পত্তি। অগ্নিকান্ডের সময় সবাইকে সরিয়ে নেওয়া হয়। এ সময় ভবনের ভেতরে একটি কক্ষে বৈঠকে ছিলেন ইমরান। আগুনের খবর পাওয়ার পরও আতঙ্কিত না হয়ে বৈঠক চালিয়ে যাচ্ছিলেন তিনি। সরকারি কর্মকর্তারা তাকে বাহিরে যাবার অনুরোধ করলে তিনি বলেন, প্রথমে তার কর্মীরা বের হবেন। সেই অনুযায়ী সবাই নিরাপদে বের হয়ে যাবার পর নিজে ভবন ত্যাগ করেন পাক প্রধানমন্ত্রী।