বরিশালে ৫৮ হাজার মিটার অবৈধ জালসহ আটক ১৪

আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ০৯:১৭
 
বরিশালের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ৫৮ হাজার মিটার অবৈধ জালসহ ১৪ জনকে আটক করেছে নৌ-পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩ মণ ইলিশ ও ২টি নৌকা জব্দ করা হয়।
 
মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটককৃত ১৪ জেলেকে ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপার্দ করা হলে তাদের মধ্য থেকে ১০ জেলের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৪ জনকে অর্থদণ্ড দেয়া হয়। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল মোতালেব।
 

ইত্তেফাক/এএম।