কুড়িগ্রামের রৌমারী উপজেলার বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ গোলাম হোসেন (এমপি) স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার কর্তিমারী নৌকা ঘাট এলাকায় ওই নৌকা বাইচ খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল নৌকা বাইচ প্রতিযোগিতায় পাখিউড়া গ্রামের দুরন্ত চিতাকে পরাজিত করে ইজলামারীর হাওয়ারতরী নৌকা বিজয়ী হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন- কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন, বিশেষ অতিথি, রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মজিবুর রহমান বঙ্গবাসী, সিনিয়র সহকারী পুলিশ সুপার (রৌমারী সার্কেল) মো. সিরাজুল ইসলাম, রৌমারী থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম, শৌলমারী উপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, যাদুরচর ইউপি চেয়ারম্যান শরবেশ আলী, মো. আবু হানিফ মাস্টারসহ অন্যরা।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ১ম, ২য়, ৩য় ও ৪র্থ স্থানে বিজয়ী বাইচের নৌকার মালিকদেরকে পুরস্কার হিসেবে ছোট বড় ১টি করে গরু তাদের হাতে তুলে দেওয়া হয়।
ইত্তেফাক/জামান
