ঢাকার দোহারের পদ্মা নদীর মা ইলিশ রক্ষায় রাতভর সাঁড়াশি অভিযান চালিয়েছে উপজলো প্রশাসন ও মৎস্য বিভাগ ও নৌ পুলিশ। অভিযান চলাকালীন সময়ে পাঁচশ কেজি মা ইলিশ ও ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। একই সঙ্গে পাঁচ জেলেকে আটক করা হয়েছে।
মঙ্গলবার রাত ৮টা থেকে বুধবার সকাল ৭টা পর্যন্ত এ অভিযান চালানো হয় বলে দোহার উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.) আব্দুল মান্নান জানান।
আটককৃত জেলেরা হলেন, উপজেলার নারিশা ইউনিয়নের মধুরচর গ্রামের মৃত হাশেম চৌকিদারের ছেলে, আয়ুব আলী, মৃত ভুতু খালাসীর ছেলে মো. জুয়েল, হাকিম আলীর ছেলে আলাউদ্দিন, মৃত বাসেত হাওলাদারের ছেলে সাত্তার হাওলাদার এবং নরেন কুন্ডের ছেলে অমল তারা একই গ্রামের বাসিন্দা।
উপজলো মৎস্য অফিস সূত্র জানায়, মঙ্গলবার রাতভর সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আল-আমীন অভিযানে নেতৃত্ব দেন। রাত ৮টার দিকে দুটি স্পিডবোট যোগে পদ্মায় অভিযান চলানো হয়। এসময়ে ৫শ’ কেজি মা ইলিশ ও ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৫ জলেকে আটক করা হয়েছে। পরে বুধবার সকালে নারিশা ডাকবাংলো ঘাটে জালগুলো পুড়িয়ে ফলো হয় এবং জব্দকৃত মাছ দোহারের দুটি আশ্রয়ন প্রকল্পের দুঃস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।
অভিযান চলাকালে উপজলো সহকারী কমিশনার (ভূমি) ইমরুল হাসান ও কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যসহ উপজেলা প্রশাসনের কয়েকটি বিভাগের কর্মকর্তারা সঙ্গে ছিলেন।
উপজলো নির্বাহী কর্মকর্তা কেএম আল-আমীন বলেন, প্রতিদিনই নদীতে অভিযান চলছে। তারপরও লোভের পড়ে কিছু মৌসুমী জেলে নদীতে ইলিশ মাছ ধরতে নামছে। এ অভিযানে আটককৃত জেলেদের মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়েছে। তিনি আরো বলেন, তবে দেশের জাতীয় সম্পদ ইলিশ মাছ রক্ষায় আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।
ইত্তেফাক/কেকে
