অপমানিত হয়েছি, কিন্তু কখনো অবজ্ঞা করতে পারিনি মমতাকে

আপডেট : ১৯ অক্টোবর ২০১৭, ১০:১৬
মমতা বন্দ্যোপাধ্যায়ের আচরণে ‘অপমানিত’ হয়েছেন তিনি, কিন্তু মমতা এমন মানুষ, যাকে ‘অবজ্ঞা করা সম্ভব নয়’। মন্তব্য ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির। সম্প্রতি তার আত্মজীবনীতে প্রকাশিত হয়েছে এই মত।
 
আত্মজীবনীতে প্রণব মুখার্জি জানিয়েছেন, নব্বইয়ের দশকের গোঁড়ায় কলকাতায় পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের এক বৈঠক ছেড়ে কীভাবে বেরিয়ে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কীভাবে মমতা চক্রান্তের অভিযোগও তুলেছিলেন তার বিরুদ্ধে। তবে প্রণব মুখোপাধ্যায়ের মূল্যায়ন, মমতা আজ যেখানে পৌঁছেছেন, তা সম্পূর্ণ তার নিজেরই কৃতিত্ব। 
IMG0
সাবেক রাষ্ট্রপতি নিজের লেখায় মমতাকে ‘জন্ম বিদ্রোহী’ আখ্যা দিয়েছেন। নিজের রাজনৈতিক জীবনকে নির্ভীক এবং লড়াকু মনোভাব নিয়ে গড়ে তুলেছেন মমতা। এনডিটিভি।
 
ইত্তেফাক/সেতু