মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, ভারতের বিশ্বস্ত অংশীদার যুক্তরাষ্ট্র। তিনি অভিযোগ করেন, চীন বিশ্বের স্থিতিশীলতা নষ্ট করছে। তিনি বলেন, ভারত আন্তর্জাতিক রীতি-নীতি মেনে চললেও চীন সেটা মানছে না।
বিভিন্ন দিক দিয়ে যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ক গুরুত্বপূর্ণ উল্লেখ করে টিলারসন বলেন, এই অঞ্চলে চীন উস্কানি দিচ্ছে। তিনি আরো বলেন, দক্ষিণ চীন সাগরে চীন যে উস্কানি দিচ্ছে তা আন্তর্জাতিক রীতি-নীতির লঙ্ঘন। গতকাল বুধবার ওয়াশিংটনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এনডিটিভি।
ইত্তেফাক/সেতু
