ব্রাহ্মণবাড়িয়ায় ২১ হাজার ইয়াবাসহ নারী আটক

আপডেট : ১৯ অক্টোবর ২০১৭, ১৫:৩২
 
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ২১ হাজার তিনশ' পিস ইয়াবা ট্যাবলেট ও ৪৩ বোতল ফেনসিডিলসহ মনোয়ারা বেগম (৫৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব ১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। বুধবার দিবাগত রাতে উপজেলার মরিচাকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
 
বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার দুপুরে র‌্যাব ১৪ ভৈরব ক্যাম্পের পরিচালক মেজর নাজমুল আরেফিন পরাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার মরিচাকান্দি গ্রামে ২১ হাজার তিনশ' পিস ইয়াবা ট্যাবলেট ও ৪৩ বোতল ফেনসিডিলসহ ওই নারী মাদক ব্যবসায়ী আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে বাঞ্ছারামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
 
ইত্তেফাক/জামান