ফরিদপুরের ভাঙ্গা সার্বজনীন কালী মন্দিরের কালী ও মহাদেবসহ তিন-চারটি এবং পাশের হরিপদ রাহুতের বাড়ির লোকনাথ ব্রহ্মচারীর প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। উপজেলার ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া স্কুল মাঠ সংলগ্ন ওই মন্দিরের এসব প্রতিমা বুধবার রাতে ভাঙচুর করে।
সার্বজনীন কালী মন্দির কমিটির সভাপতি প্রফুল্ল নন্দী জানান, বুধবার রাতের কোনও এক সময় দুর্বৃত্তরা মন্দিরের কালী ও মহাদেবসহ তিন-চারটি এবং পাশের হরিপদ রাহুতের বাড়ির লোকনাথ ব্রহ্মচারীর প্রতিমা ভাঙচুর করে। ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে।
ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মিরাজ হোসেন বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাঘটনাস্থলে পুলিশ পাঠাই। এছাড়াও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা মন্দির পরিদর্শন করেছেন।
ইত্তেফাক/জামান
