নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে প্রায় ১ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও থ্রি-পিছ জব্দ করেছে কাঁচপুর হাইওয়ে পুলিশ। আষাঢ়িয়ারচর এলাকায় বিসমিল্লাহ ফিলিং স্টেশন সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিভিন্ন যানবাহনে তল্লাশী চালিয়ে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্টো-চ-১৩-৪৪৬৪) থেকে এসব কাপড় উদ্ধার করা হয়। এ সময় দুজনকে গ্রেফতার করা হয়।
আটক দুজন হলো, কুমিল্লার কোতোয়ালী উপজেলার শরিফপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে সাকিব (১৯) ও একই উপজেলার বামরাইল উপজেলার মোহাম্মদ আলীর ছেলে রবিউল (২২)।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাইয়ুম আলী সরদার জানান, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কাঁচপুর হাইওয়ে পুলিশের একটি টিম এ অভিযান চালায়।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/নূহু
