মির্জাপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পরে একই পরিবারের অসুস্থ ৮

আপডেট : ১৯ অক্টোবর ২০১৭, ২৩:০৪
 
অজ্ঞান পার্টির খপ্পরে পরে নারী-পুরুষ ও শিশুসহ একই পরিবারের ৮জন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। মির্জাপুর উপজেলার গোড়াইল নয়াপাড়া গ্রামে বুধবার দিবাগত রাতে  এ ঘটনা ঘটেছে।
 
অসুস্থরা হলেন- বাড়ির মালিক আব্দুল হালিম (৬০), কমলা বেগম (৫০), মাহবুব (৩৪), রোকসানা (২৩), সেলিনা (২৪), জাফর (১০), হেলেনা (২৩), সিয়াম (৭)। তাদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
 
বৃহস্পতিবার বাড়ির মালিক আব্দুল হালিম জানান, বুধবার রাতে খাবার খেয়ে বাড়ির সবাই ঘুমিয়ে পরে।অজ্ঞান পার্টির সদস্যরা কৌশলে বাড়িতে ঢুকে ঘুমন্ত অবস্থায় বাড়ির সবাইকে নাকে-মুখে নেশা জাতীয় দ্রব্য দিয়ে অজ্ঞান করে। অজ্ঞান করার পর  টাকাসহ মালামাল লুটে করে নিয়ে যায়। সকালে ঘরের দরজা না খোলায় আশপাশের লোকজনের সন্দেহ হয়। পরে দরজা ভেঙ্গে তাদের উদ্ধার করা হয়। মির্জাপুর থানার ওসি একেএম মিজানুল হক মিজান বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 
ইত্তেফাক/আরকেজি