পাবনার প্রবীণ সাংবাদিক পাবনা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক ভাষা সৈনিক রণেশ মৈত্রকে সাংবাদিকতায় ২০১৮ সালে একুশে পদক পাওয়ায় পাবনা প্রেসক্লাব ও পাবনায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে পাবনা প্রেসক্লাবের হল রুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রেসক্লাব সভাপতি শিবজিত নাগের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, সাবেক সম্পাদক আব্দুল মতিন খান, প্রেসক্লাব সম্পাদক আখিনূর ইসলাম রেমন, সাবেক সহ-সভাপতি মির্জা আজাদ, সাবেক সম্পাদক এবিএম ফজলুর রহমান, দৈনিক বিবৃতির সম্পাদক ইয়াসিন আলী মৃধা রতন, পাবনা রিপোর্টস ইউনিটির সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, ডেইলি স্টার প্রতিনিধি আহম্মদে হুমায়ন কবির তপু প্রমুখ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ২০১৮ সালে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় পাবনা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক প্রবীণ সাংবাদিক কলামিস্ট ভাষা সৈনিক রণেশ মৈত্রকে একুশে পদক প্রদান করায় প্রধানমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ জানানো হয়। দীর্ঘদিন ধরে দেশের বাহির অবস্থান করছিলেন তিনি। দেশে ফিরে নিজ জেলা শহরে অবস্থান করায় পাবনায় কর্মরত সাংবাদিকরা শনিবার এই সংবর্ধনা প্রদান করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে ফুলের শুভেচ্ছা প্রদান করেন পাবনা প্রেসক্লাব, রিপোর্টস ইউনিটি, সংবাদপত্র পরিষদ, ইয়িং জার্নালিস্ট ফোরামসহ স্থানীয় সাংবাদিকও সংস্কৃতি কর্মীরা।
ইত্তেফাক/বিএএফ
