সাগরে নিম্নচাপের কারণে একদিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়েছে। রবিবার সকাল শুরু হয়েছে নৌযান চলাচল। পুরোদমে চলছে জাহাজ থেকে পণ্য উঠানামা।
তবে এখনো এই নদী বন্দরকে এক নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এর আগে শুক্রবার রাত থেকে বৈরি আবহাওয়ার কারণে অভ্যন্তরীণ ৬টি নৌরুটে সকল প্রকার নৌযান চলাচল বন্ধ করে দিয়েছিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
আশুগঞ্জ নদী বন্দরের ট্রাফিক পরিদর্শক মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার রাত থেকে সাগরে নিম্নচাপের কারণে আশুগঞ্জ নৌবন্দরকে ২ নম্বর সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অধিদফতর। এ কারণে সকল প্রকার নৌযান চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে দেয়া হয়েছিল। পরে রবিবার সকালে আবহাওয়া অফিস থেকে সতর্কতা সংকেত নামিয়ে এক নম্বরে এনে নৌ চলাচল শুরু করার নির্দেশ দেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় আশুগঞ্জ নৌবন্দর থেকে সকল রুটে নৌযান চলাচল শুরু হয়েছে।
ইত্তেফাক/জামান
