বন্দীর কাছ থেকে ৪ সোনার বার উদ্ধার

আপডেট : ২৩ অক্টোবর ২০১৭, ২১:৪৬
 
ঝিনাইদহ জেলা কারাগারে  আটক  ধ্রুব গাইন নামে এক বন্দীর কাছ থেকে ৪টি সোনার বার উদ্ধার করেছে জেল কর্তৃপক্ষ। সোমবার বিকেলে তার দেহ তল্লাশি করে সোনার ৪টি বার উদ্ধার করা হয়। তিনি মাদারীপুরের রাজৈর উপজেলার সৃষ্টি ধরের ছেলে।
 
জেল সুপার গোলাম হোসেন জানান, মহেশপুর উপজেলা সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে যাওয়ার সময় বিজিবির হাতে ধ্রুব গাইন আটক হন। তাকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়।  ১৭ অক্টোবর আদালতে পাঠালে তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানো হয়।
 
তখন থেকে তিনি জেলাখানায় আছেন। জেলের ভেতরে তার গতিবিধি সন্দেহজনক হলে দেহ তল্লাশি করে ৪টি সোনার বার পাওয়া যায়।
 
ইত্তেফাক/আরকেজি