বাগেরহাটে জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতা শুরু

আপডেট : ২৪ অক্টোবর ২০১৭, ১৫:৫৩
বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি (অনূর্ধ্ব ২১) প্রতিযোগিতা শুরু হয়েছে। মঙ্গলবার এই আইজিপি কাপ কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সরদার সেলিম আহমেদসহ জেলা ক্রীড়া সংস্থার নেতাকর্মীরা।
 
বাংলাদেশ কাবাডি ফেডারেশন আয়োজিত এই প্রতিযোগিতায় বাগেরহাট সদর, চিতলমারী, মোল্লাহাট, ফকিরহাট, চিতলমারী, কচুয়া, মোড়েলগঞ্জ, শরণখোলা, মংলা ও রামপাল উপজেলার মোট ৯টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় রবিন লীগ পদ্ধতিতে মোট ৪টি খেলা নিষ্পত্তি হয়।
 
উদ্বোধনী খেলায় বাগেরহাট সদর (৩৮) মোল্লাহাট উপজেলা দলকে (৩৬) ২ পয়েন্টে পরাজিত করে। অপর তিনটি খেলায় মংলা উপজেলাকে (৩৫) ২০ পয়েন্টে, ফকিরহাট উপজেলা (৩৫) মোড়েলগঞ্জ উপজেলাকে ২৮ পয়েন্টে এবং কচুয়া উপজেলা (৪৪) চিতললমারী উপজেলাকে ১১ পয়েন্টে পরাজিত করে।
 
ইত্তেফাক/এমআই