আগামী শুক্রবার থেকে কাতালোনিয়ায় সরাসরি শাসন শুরু করবে স্পেন। দেশটির বিচারমন্ত্রী রাফায়েল কাতালা গতকাল মঙ্গলবার এক রেডিও সাক্ষাত্কারে জানিয়েছেন, মাদ্রিদ সরকার কাতালোনিয়ার স্বায়ত্তশাসন বাতিলের উদ্যোগ নিয়েছে। কারণ কাতালান নেতা পুজদেমন যথেষ্ট পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন।
তিনি বলেন, আঞ্চলিক নির্বাচন ডাকলেই সব সমস্যার সমাধান হবে না। কাতালা বলেন, পুজদেমন যদি স্পেনের সিনেটে হাজির হন তাহলে সমস্যার সমাধান হতে পারে। গতকাল পুজদেমনকে বৃহস্পতিবারের সিনেটে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে। তবে বৃহস্পতিবারই কাতালোনিয়ার আঞ্চলিক পার্লামেন্ট বৈঠকে বসছে। এখান থেকে স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। রয়টার্স।
ইত্তেফাক/সেতু
