নেত্রকোনার দুর্গাপুরে মারিয়া দিও (২২ মাস) নামে এক মেয়ে শিশুর পানিতে ডুবে মারা গেছে। সে উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের ফেচিয়া গ্রামের তুহিন মারাক মেয়ে। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মত মারিয়া তার মা ও নানীর সাথে খেলা করছিল। বাড়ির কাজে তারা ব্যস্ত হয়ে পড়ায় কিছুক্ষণ পর লক্ষ্য করে মারিয়া নেই। খোঁজাখুঁজির পর বাড়ির পাশে একটি পুকুরে মারিয়ার লাশ ভাসতে দেখেন।
দম্পতির একমাত্র মেয়ে শিশুটির অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। মারিয়ার বাবা ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত, তিনি বাড়িতে এলে মারিয়ার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানিয়েছেন নিহতের পরিবার।
ইত্তেফাক/জামান
