ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বৃহস্পতিবার মৌচাক-মগবাজার ফ্লাইওভারের উদ্বোধনী অনুষ্ঠানের কারণে মৌচাক-মালিবাগ এলাকা এড়িয়ে চলার অনুরোধ করেছেন। তিনি জানান, অনুষ্ঠানের জন্য মৌচাক এলাকায় প্যান্ডেল তৈরি করা হবে। তাই যানজটের সৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার বেলা ১২টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফ্লাইওভারের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মেয়র বলেন, ফ্লাইওভারের উদ্বোধনকে কেন্দ্র করে ওই রাস্তাটা বন্ধ থাকবে। নাগরিকদের অনুরোধ করা হয়েছে যেন তারা খুব জরুরি কাজ না থাকলে ওই এলাকার সড়ক ব্যবহার না করেন।
ইত্তেফাক/এমআই
