ভারতের পেট্রাপোল থেকে পাচার হয়ে আসার পর বুধবার রাতে বেনাপোলের সাদীপুর সীমান্তের হাকর নদীর পাড় থেকে বস্তা ভর্তি ৬৫ লাখ ৫০ হাজার টাকা জব্দ করেছে বিজিবি। এ সময় আটক করা হয়েছে মোস্তাব আলী(৩৫) নামে এক হুন্ডি ব্যবসায়ীকে। আটক মোস্তাব আলী সাদীপুর গ্রামের তোরাফ আলীর ছেলে।
৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, ভারত থেকে এক হুন্ডি ব্যবসায়ী বিপুল পরিমান বাংলাদেশী টাকা নিয়ে বেনাপোলের সাদীপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে সাদীপুর সীমান্ত থেকে বস্তা ভর্তি টাকাসহ মোস্তাব আলী নামে এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করে।
পরে তাকে আইসিপি ক্যাম্পে আনার পর বস্তার ভিতর থেকে ৬৫ লাখ ৫০ হাজার বাংলাদেশী টাকা জব্দ করা হয়। জব্দ কৃত টাকাসহ মোস্তাব আলীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
ইত্তেফাক/এমআর
