বিনোদন ডেস্ক
ভারতে এর আগে মাতিয়ে গেছেন জাস্টিন বিবার। তবে সারাবিশ্বে এখন ফিল্মে হোক বা মিউজিক, বিশ্বমাপের বাঘা বাঘা সেলিব্রেটিরা ওয়ার্ল্ড ট্যুরে ভারতকে রাখছেন খুব গুরুত্বের আসনে। তারই ধারাবাহিকতায় এবার ভারত মাতাতে আসছেন পপস্টার রিহান্না। এ নিয়ে ভারতের বিভিন্ন গণমাধ্যমে আনন্দ ও উচ্ছ্বাসের ঝড় বইছে। যদিও এর আগে জাস্টিন বিবারের কনসার্টকে কেন্দ্র করে খুব একটা ইতিবাচক আলোচনা ছিল না। কারণ জাস্টিন বিবারের তার সেবারের কনসার্টে অল্প কিছু লাইভ গান গেয়ে পরে লিপসিং করার কারণে দর্শকরা চটে যায় বিবারের ওপর। একপর্যায়ে সিকিউরিটি আশঙ্কাও তৈরি হয়।
উল্লেখ্য, বিশ্বমাপের এসব আর্টিস্টরা মূলত নাচ-গানে মঞ্চ মাতিয়ে রাখেন। তাই এ কথা বলাই যায় যে, সঙ্গীতপ্রেমী আর রিহান্না ভক্তকুলেরা সকলেই অপার অপেক্ষা নিয়ে দিন পার করছেন যে কবে তাদের মোহের তারকাকে সামনে থেকে স্টেজে গান গাইতে দেখবেন। এরই ভেতরে কনসার্টটি নিয়ে বাড়তি উন্মাদনা তৈরি হয়েছে। ভারতের বড় বড় ব্র্যান্ড কনসার্টটির সাথে যুক্ত হওয়ার জন্য এক রকম প্রতিযোগিতাও শুরু করেছে। আগামী ১৯ অক্টোবর মুম্বাইতে লাইভ শো করার জন্য আসছেন রিহান্না। তবে এর আগেই যে উত্তাপ ছড়িয়েছে ভারতজুড়ে তাতে বলাই যায়, উপমহাদেশের অগণিত ভক্তরা জড়ো হবেন এই কনসার্টে।
