জাল সার্টিফিকেট-লাইসেন্সসহ আটক ২

আপডেট : ২৭ অক্টোবর ২০১৭, ১৫:৪৮
রাজধানীর ডেমরা ও গাজীপুরে পৃথক অভিযান চালিয়ে জাল সার্টিফিকেট, বিআরটিএ’র জাল লাইসেন্স ও গাড়ির নম্বর প্লেট তৈরি চক্রের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হলেন- মো. জাকির হোসেন বাবুল ও মাসুদ হাওলাদার। এসময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক জাল সার্টিফিকেট, বিআরটিএ’র জাল লাইসেন্স ও গাড়ির নম্বর প্লেট জব্দ করা হয়।
 
র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক এ এইচ মহিউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি দল বৃহস্পতিবার রাত ও আজ শুক্রবার সকালে রাজধানীর ডেমরা ও গাজীপুরে পৃথক অভিযান চালিয়ে ওই চক্রের দুজনকে আটক করে। জিজ্ঞাসাবাদে তারা চক্রের অপর সদস্যদের নাম-পরিচয় জানায়। তাদের ধরতে অভিযান চলছে। বাসস।
 
ইত্তেফাক/এমআই