সিনিয়র বুশের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আরো দুই নারীর

আপডেট : ২৮ অক্টোবর ২০১৭, ০৯:২০
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের বিরুদ্ধে এক মার্কিন অভিনেত্রীর যৌন হয়রানির অভিযোগের রেশ কাটতে না কাটতেই তার বিরুদ্ধে একই অভিযোগ তুলেছেন আরো দুই নারী। এদের একজন হলেন ব্রিটিশ বংশোদ্ভূত লেখিকা ক্রিস্টিনা বেকার। 
IMG0
এই নারী বলেছেন, ২০১৪ সালে সিনিয়র বুশ তাকে যৌন হয়রানি করেছিলেন। কিন্তু এতদিন মুখ খোলেননি মান সম্মানের কথা ভেবে। বেকার বলেন, একটি ফটোসেশন চলাকালে এইচ ডব্লিউ বুশ তার পশ্চাদদেশে গোপনে জোরে জোরে কয়েকবার চাপ দেন। তিনি এই ঘটনায় প্রচণ্ড বিব্রত বোধ করছিলেন। এই ঘটনার সময় তার স্বামীও তার পাশে দাঁড়ানো ছিলেন। ফলে বিষয়টি তার জন্য চরম লজ্জাকর এক অভিজ্ঞতা ছিল।
IMG1
অন্যদিকে বুশের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ করেছেন জর্ডানা নামের এক অভিনেত্রী। তিনি বলেছেন ২০১৬ সালে একটি অনুষ্ঠানে বুশ তার সুযোগ পেয়ে তার শরীরে আপত্তিকরভাবে হাত বুলিয়েছিলেন। তিনিও বিষয়টি চেপে গিয়েছিলেন নিজের সম্মানের কথা ভেবে।
IMG2
উল্লেখ্য, হিদার লিন্ড নামের এক অভিনেত্রী প্রথমে সিনিয়র বুশের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন। পরে এই ঘটনায় বুশের পক্ষ থেকে ‘এটা স্রেফ রসিকতা ছিল’ উল্লেখ করে ক্ষমা চাওয়া হয়। বিবিসি।
 
ইত্তেফাক/সেতু