কামারখন্দে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল দুই কিশোরী

আপডেট : ২৮ অক্টোবর ২০১৭, ১৩:১৩
 
সিরাজগঞ্জের কামারখন্দে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রীসহ দুই কিশোরী।
 
শুক্রবার বিকেলে বাল্যবিয়ে দুইটি বন্ধ করেন উপজেলা নির্বাহী অফিসার। কিশোরীরা হলো, উপজেলার জামতৈল ইউপি'র চড়কুড়া গ্রামের ঠাণ্ডুর মেয়ে মৌ আক্তার জুঁই (১৬)। সে জামতৈল ধোপাকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। অন্যজন হলো- রায়দৌলতপুর ইউপি'র শাহবাজপুর গ্রামের বুদ্ধু আকন্দের মেয়ে বিথি খাতুন (১৬)।
 
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন জানান, চরকুড়া ও শাহবাজপুরে বাল্যবিয়ের প্রস্তুতি চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে বাল্যবিয়ে দুইটি বন্ধ করা হয়। এসময় তাদের মেয়েদের ১৮ বছরের নিচে বিবাহ দিবেন না বলে দুই কিশোরীর পরিবার মুচলেকা দেন।
 
ইত্তেফাক/জামান