ফুলবাড়ী সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

আপডেট : ২৮ অক্টোবর ২০১৭, ১৮:২৬
 
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশাকোটাল সীমান্ত থেকে ভারতীয় রুপিসহ এক যুবককে আটক করেছে বিজিবি। শনিবার বিকাল ৩ টার দিকে এ ঘটনা ঘটে।আটককৃত যুবকের নাম রুবেল রানা (২৩)। তিনি উপজেলার কুটিচন্দ্রখানা গ্রামের নছর উদ্দিনের ছেলে।
 
বিজিবি সূত্র জানায়, সীমান্তের ৯৩৪ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব পিলারের নিকট দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার সময় বালারহাট বিজিবির টহল দলের সামনে পড়ে ওই যুবক। এসময় বিজিবির সদস্যরা তার দেহ তল্লাশি করে চার হাজার তিনশ ভারতীয় রুপি ও একটি ভারতীয় সিমসহ মোবাইল উদ্ধার করে। পরে তাকে আটক করে ক্যাম্পে আনা হয়। 
 
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়ানের অধীন বালারহাট ক্যাম্পের হাবিলদার জয়নাল আবেদীন জানান, আটক যুবকের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
 
ইত্তেফাক/কেকে