পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, এই পৃথিবীতে যত প্রকার আইন-শৃঙ্খলা বাহিনী রয়েছে তার মধ্যে বাংলাদেশ পুলিশ অন্যতম।
শনিবার সকালে বাঘা উপজেলা কমিউনিটি পুলিশিং ডে-২০১৭ উদযাপন উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য র্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি এনামুল হাসান ঝুন্টুর সভাপতিত্বে সমাবেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, সারাদেশে জঙ্গি তৎপরতা ও সন্ত্রাসবাদের সব চেয়ে বড় হাতিয়ার পুলিশিং কমিটি। কেননা জনতাকে নিয়ে এই কমিটি। আর জনতা চাইলে এ দেশে জঙ্গি কেন যেকোন অপশক্তিকে রোধ করা সম্ভব।
মন্ত্রী বলেন, ভিন্ন দেশের পুলিশের হাতে বড়-বড় লাঠি থাকে। আমরা-আমাদের দেশের পুলিশের কাছে লাঠি দেখতে চাইনা।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা, বাঘা পৌর মেয়র আক্কাস আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিক্ষক বাবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুল আলম, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার, বাঘা উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক মোহাম্মদ আলী দেওয়ান প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
