বগুড়ায় ট্রাক চাপায় কনস্টেবল নিহত

আপডেট : ২৮ অক্টোবর ২০১৭, ১৯:৫৪
বগুড়ার শাজাহানপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বেলাল হোসেন (৩৫) নামে এক পুলিশ কসস্টেবল নিহত হয়েছেন। তাঁর কনস্টেবল নম্বর- ২০৪। বেলালের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন বলে জানা গেছে। 
 
শনিবার সকাল সাড়ে ৮টায় ঢাকা-বগুড়া মহাসড়কের শাজাহানপুর উপজেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
 
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম জানান, কনস্টেবল বেলাল হোসেন সকালে বগুড়া শহর থেকে মোটরসাইকেলযোগে ঢাকা-বগুড়া মহাসড়ক হয়ে কর্মস্থল শেরপুর থানার উদ্দেশে আসছিলেন। পথিমধ্যে ওই উপজেলা পরিষদের সামনে পৌঁছালে বিপরীতমুখি পণ্যবাহী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
ইত্তেফাক/এমআই