শ্যামনগরে এক বখাটে চুল কেটে নিলে অপমান সইতে না পেরে কলেজছাত্রী আত্মহত্যার চেষ্টা করেন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি বয়ারসিং গ্রামের মাখন চক্রবর্তীর মেয়ে ও নওয়াবেকী ডিগ্রি কলেজের ছাত্রী ছিলেন।
জানা যায়, জয়শ্রী বৃহস্পতিবার কলেজ থেকে বাড়ি ফেরার পথে নওয়াবেকী বাজারে বড় কুপট গ্রামে রঞ্জন মণ্ডলের বখাটে ছেলে শেখর মণ্ডল তার পথরোধ করেন। একপর্যায়ে তাকে মারধর এবং গায়ের ওড়না কেড়ে নেন। এতে বাধা দিলে শেখর কাচি দিয়ে তার চুল কেটে দেন।
অপমান সহ্য করতে না পেরে জয়শ্রী বৃহস্পতিবার রাতে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত মেডিকেল অফিসরা উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার গভীর রাতে মারা যান।
এঘটনায় নিহতের বাবা বাদী হয়ে শ্যামনগর থানায় মামলা করেছেন। শ্যামনগর থানার ওসি সৈয়দ আব্দুল মান্নান ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, আসামিকে ধরার চেষ্টা চলছে।
ইত্তেফাক/আরকেজি
