বাকেরগঞ্জের চুনাখালী ব্রিজ যেন মরণফাঁদ

আপডেট : ২৯ অক্টোবর ২০১৭, ০০:৫১

বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের চুনাখালী, খোদাবাসকাঠী সংযোগ ব্রিজটি যেন মরণ ফাঁদ। গত তিন মাস আগে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম তালুকদার ব্যক্তিগত উদ্যোগে ব্রিজটি নির্মাণ করলেও কাজ অসমাপ্ত থাকায় এলাকাবাসী জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। তিনি সাংবাদিকদের জানান, সরকারি বরাদ্দ পেলে বাকি কাজ সমাপ্ত করা হবে।

স্থানীয়রা জানান, ব্রিজটি নির্মাণ করা হলেও উপরের পাটাতন না দিয়ে ফেলে রাখায় এলাকার স্কুল-কলেজ-মাদ্রাসার ছাত্র-ছাত্রী, পথচারী ও হাট-বাজারে আসা ক্রেতাদের চলাচলের বিঘ্ন সৃষ্টি হচ্ছে। ব্রিজটির অসমাপ্ত কাজ সমাপ্ত করা না হলে চুনাখালী এবং খোদাবাসকাঠীর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে। কেননা তাদের একমাত্র চলার পথ এই ব্রিজ দিয়ে।

ইত্তেফাক/নূহু