চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের রায়পুরে গ্রামে মো. তারেক (৩৪) নামে এক যুবক খুন হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার রাতে এ ঘটনা ঘটে।
ফটিকছড়ি থানা সূত্রে জানা গেছে, নিহত তারেক ৯ নম্বর ওয়ার্ডের মিয়াবাড়ির সাবেক মেম্বর মৃত. সিরাজুল মোস্তফার বড় ছেলে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
থানা সূত্রে আরও জানা গেছে, গলায় আঘাতের চিহ্ন দেখে তারেককে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে বলে ধারণা পুলিশের। বিস্তারিত ময়নাতদন্তের প্রতিবেদন থেকে জানা যাবে বলে পুলিশ দাবি করছে।
ইত্তেফাক/জামান
