ময়মনসিংহের ত্রিশালে সাবেক সংসদ সদস্য রেজা আলীর দেহরক্ষী আজগর আলী খান নিজের ব্যবহৃত লাইন্সেসকৃত শটগানে গুলিবিদ্ধ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজ রবিবার ভোররাতে দেহরক্ষী আজগর আলী খানের (৪৫) মৃত্যু হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে রবিবার দুপুরে ওই পরিবারের নিকট তাঁর লাশ হস্থান্তর করা হয়।
ত্রিশালের ওসি জাকিউর রহমান জানান, শনিবার সকাল ৯টার দিকে অসাবধানতা বশত ত্রিশালের ধানিখোলায় এ ঘটনা ঘটেছে। তার বাড়ি কুলনার বাগেরটাটের সদর উপজেলায়। তিনি একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য ছিলেন। ২ বছর ধরে সাবেক এমপি রেজা আলীর দেহরক্ষী হিসেবে কর্মরত ছিলেন।
সাবেক এমপি রেজা আলী এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। রেজা আলী আরও জানান, এ সময় তিনি ঘুমিয়েছিলেন। শটগান পরিষ্কার করার সময় অসাবধানতার কারণে এ ঘটনা ঘটেছে। তাঁর পেটে গুলি লেগেছিল।
ইত্তেফাক/এমআই
