মানিকগঞ্জে বাস উল্টে নিহত ২

আপডেট : ২৯ অক্টোবর ২০১৭, ১৮:৪৪
 
মানিকগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। রবিবার বিকেল সাড়ে ৩ টার দিকে ঢাকা-পাটুরিয়া মহাড়কের আড়পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে ঘটনাস্থল থেকে শিবালয় থানা পুলিশের এসআই আব্দুল জলিল জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সাউদিয়া পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। আহত হয়েছেন অন্তত ১০ জন। 
 
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় মেলেনি। আহতদের শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লে­ক্স ভর্তি করা হয়েছে। 
 
ইত্তেফাক/কেকে