নেছার আহমদকে সভাপতি ও মিছবাহুর রহমান মিছবাহকে সাধারণ সম্পাদক করে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে।
এ কমিটিতে সহ-সভাপতি করা হয় মুহিবুর রহমান তরফদার, শাহাব উদ্দিন আহমদ, আজমল হোসেন, ভূপতি রঞ্জন চৌধুরী ও মসুদ আহমদকে। মো. ফজলুর রহমান, সৈয়দ নওশের আলী খোকন ও কামাল হোসেনকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়। সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাধাপদ দেব সজল। সদস্য করা হয়েছে মো. ফিরোজকে।
মৌলভীবাজারে দীর্ঘ ১২ বছর পর শনিবার জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইত্তেফাক/ইউবি
