কুড়িগ্রামের উলিপুরে গাছ কাটা নিযে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই খলিলুর রহমান (৩৮) খুন হয়েছেন।
রবিবার বেলা ১১টার দিকে উপজেলার দলদলিয়া ইউনিয়নের ফুলবাহারকুঠি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে নুর আমিন (১৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই গ্রামের মৃত জব্বারের পুত্র আ. জলিল (৫০) ও খলিলুর রহমানের (৩৮) মধ্যে পৈত্রিক জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বরিবার দুই ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে আ. জলিল ও তার পুত্ররা খলিলুর রহমানকে মারপিট করে। গুরুতর আহত খলিলুরকে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
উলিপুর থানার অফিসার ইনচার্জ এসকে আব্দুল্যাহ আল সাইদ জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/ইউবি
