গাজীপুরে মাসব্যাপী আন্তর্জাতিক শিল্প ও বাণিজ্য মেলা শুরু

আপডেট : ২৯ অক্টোবর ২০১৭, ২১:৩১
গাজীপুরে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে মাসব্যাপী আন্তর্জাতিক শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে। 
 
রবিবার বিকালে জেলা শহরের রাজবাড়ি মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল এ মেলার উদ্বোধন করেন।
 
গাজীপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. আনোয়ার সাদাত সরকারের সভাপতিত্বে ও পরিচালক মো. মুজিবুর রহমান স্বপনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী আলিম উদ্দিন বুদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি ওয়াজ উদ্দিন মিয়া, সদস্য আব্দুল হাদী শামীম।
 
 
 
ইত্তেফাক/ইউবি