কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহতে রবিবার মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট 'ডিএনসি কাপ-২০১৭'-এর প্রথম কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
কুষ্টিয়া জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত টুর্ণামেন্টে মিরপুরের আমলা সদরপুর হাইস্কুল ২-০ গোলে ভেড়ামারা ষোলদাগ হাইস্কুলকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে।
পোড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুকুজ্জামান জনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগ কুষ্টিয়ার উপ-পরিচালক আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি ছিলেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদফতরের পরিদর্শক তারেক মাহমুদ, মিরপুর উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহমেদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রন কুষ্টিয়া জেলার সহকারী পরিচালক মিজানুর রহমান, জেলা শিক্ষা অফিসার জায়েদুর রহমান, মিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার নাসরিন, মিরপুর উপজেলা শিক্ষা অফিসার জুলফিকার হায়দার, সাফ এর নির্বাহী পরিচালক মীর আব্দুর রাজ্জাক প্রমুখ।
আগামী ৩১ অক্টোবর টুর্ণামেন্টের ২য় কোয়ার্টার ফাইনাল খোকসা জানিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। খেলায় অংশ নেবে কুমারখালীর এম এন মাধ্যমিক বিদ্যালয় বনাম খোকসার ওসমানপুর মাধ্যমিক বিদ্যালয়।
আগামী ৫ নভেম্বর-২০১৭ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
ইত্তেফাক/নূহু
