বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে ভারতীয় ৩৬ হাজার রুপীসহ রুমান হোসেন (৩৮) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। আটক রুমান সিলেট জেলার শিবগঞ্জ এলাকার হেলাল উদ্দিনের ছেলে।
৪৯ বিজিবির আইসিপি ক্যাম্প কমান্ডার জানান, রবিবার বিকালের দিকে চেকপোস্ট এলাকায় রুমানের আচরন সন্দেহ হলে তাকে ক্যাম্পে নিয়ে তল্লাশি করলে তার কাছে থাকা ৩৫ হাজার ৮২০ রুপি জব্দ করা হয়। আটক রুমানকে বেনাপোল পোর্ট থানায় সোপার্দ করা হয়েছে।
ইত্তেফাক/কেকে
