চৌগাছার মির্জাপুরে বিদ্যুৎ পেল ৩১০ পরিবার

আপডেট : ৩০ অক্টোবর ২০১৭, ২০:২১
 
পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় যশোরের চৌগাছা উপজেলার জগদীশপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে ৩১০ পরিবারে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। 
 
সোমবার বিকেলে ৭১ লাখ টাকা ব্যয়ে ৪ দশমিক ৭২৯ কিলোমিটার বিদ্যুৎ সংযোগ লাইনের উদ্বোধন করেন চৌগাছা ও ঝিকরগাছা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির। 
 
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- চৌগাছা উপজেলা আওয়ামী লীগের বিলুপ্ত কমিটির সভাপতি  বীর মুক্তিযোদ্ধা শাহাজান কবির, চৌগাছা উপজেলার ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ মিশ্র জয়, চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার সিরাজুল ইসলাম, চৌগাছা উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয় সম্পাদক সিরাজুল ইসলাম রাজ, পৌর মেয়র নূর উদ্দীন আল মামুন হিমেল প্রমুখ। 
IMG0
এ সময় উপস্থিত ছিলেন চৌগাছার মৃধাপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, চৌগাছা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম দেব কুমার মালো, বেসরকারি প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির মহাসচিব এম. মনছুর আলী, চৌগাছা উপজেলা কৃষকলীগের সভাপতি মো. নূর আহমেদ, সিংহঝুলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউর রহমান রেন্দু, ফুলসারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী, জগদীশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  বদরুল আলম প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি