সরকারি রাস্তায় প্রাচীর

আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ২২:১১

আমরা রংপুর জেলার পীরগাছা উপজেলাধীন তালুকইসাদ (দুধিয়াবাড়ী) গ্রামের অধিবাসী। পীরগাছা সদরের যোগাযোগের জন্য দুধিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম দিক থেকে আলাদীপাড়া হয়ে চৌধুরাণী এবং নওহাটী সংযোগকারী রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক সময় এই রাস্তা দিয়ে বড় বাস এবং মাইক্রোবাস চলাচল করত। ইদানীং রাস্তাটি পাকা করার কাজ শুরু হয়েছে। এদিকে স্থানীয় এক ব্যক্তি অবৈধভাবে প্রাচীর দিয়ে রাস্তাটি সংকুচিত করে ফেলেছে। ফলে জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস প্রবেশ খুবই কষ্টকর। অতএব, রাস্তাটিকে অবৈধ দখলমুক্ত করে যাতায়াত সুগম করতে সংশ্লি­ষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. আশিকুর রহমান রতন

পীরগাছা, রংপুর