ফরিদপুরের ভাঙ্গায় মঙ্গলবার সকালে মাদ্রাসা বিভাগের জেডিসি পরীক্ষা উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ও ভাঙ্গা উপজেলার সুনাম ধন্য বিদ্যাপিঠ ইকামাতেদ্বীন মডেল কামিল মাদ্রাসার হলরুমে আয়োজিত কর্মশালার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা কাজী ফয়সাল।
বিশেষ অতিথি হিসাবে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ জমসেদ। প্রধান অতিথি বলেন, সরকার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে শিক্ষার মান উন্নয়নে সর্বদা কাজ করে যাচ্ছে। সুতরাং এবারের জেডিসি পরীক্ষায় যাতে সুষ্ঠুভাবে নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে পারি সেজন্য সকলকে একযোগে কাজ করতে হবে।
ইকামাতেদ্বীন মডেল কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আবু ইউছুফ মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কেন্দ্র সচিব মাওলানা আব্দুস সালাম, অধ্যক্ষ ইব্রাহিম মিয়া, অধ্যক্ষ আজম আলী খান, সহকারী অধ্যাপক মো. কামাল হোসেন প্রমুখ।
কর্মশালায় উপজেলার সকল মাদ্রাসা অধ্যক্ষ, সুপার, সহকারী শিক্ষক ও কক্ষ পর্যবেক্ষকগণ অংশ নেয়।
ইত্তেফাক/এএম।
