কুমিল্লার চৌদ্দগ্রামে এক স্কুলছাত্রীকে ধর্ষণ করার খবর পাওয়া গেছে। এঘটনায় দুইজনের বিরুদ্ধে থানায় মামলা করেছে ওই স্কুলছাত্রীর বাবা।
অভিযুক্তরা হচ্ছেন- উজিরপুর ইউনিয়নের চকলক্ষীপুর গ্রামের সুলতান মিয়ার ছেলে মহিউদ্দিন (২০) ও আলী নেওয়াজের ছেলে জালাল উদ্দিন (২০)। মঙ্গলবার দুপুরে তথ্যটি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার এসআই ফজলুল হক বলেন, অভিযুক্তদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগী ছাত্রী স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
জানা গেছে, রবিবার সকালে মহিউদ্দিন ও জালাল পূর্ব পরিকল্পিতভাবে ওই ছাত্রীকে রাস্তা থেকে জোরপূর্বক সিএনজি অটোরিকশায় উঠিয়ে কাঠালিয়া সীমান্তে নিয়ে যায়। সেখানে জঙ্গলের ভিতরে স্কুলছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক পর্যায়ক্রমে ধর্ষণ করে দুই বন্ধু। ধর্ষণ শেষে দুই বন্ধু স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায়।
ইত্তেফাক/জামান
