যুবলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে পাঁচজনকে মারধরের অভিযোগ

আপডেট : ৩১ অক্টোবর ২০১৭, ১৭:৫৭
 
শিবালয় উপজেলার বরংগাঈল মধুমতি সিএনজি ফিলিং স্টেশনে মঙ্গলবার সকালে কেন্দ্রীয় যুবলীগ নেতাকর্মীদের পরিচয়ে ৫জনকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। 
 
আহতরা হলেন- ফিলিং স্টেশনের ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ (২৮), ক্যাশিয়ার পুলক (৩৫), নজেলম্যান আলমগীর (২৪), সাইফুল (২৭) ও অজ্ঞাতনাম সিএনজি চালক (২৫)।
 
জানা যায়, গত দুদিন ধরে মধুমতি সিএনজি ফিলিং স্টেশনের মূল পাইপে গ্যাস না থাকায় গাড়িতে তা সরবরাহ বন্ধ রয়েছে। কুষ্টিয়া যাওয়ার পথে যুবলীগ কেন্দ্রীয় সভাপতির গাড়িবহরের তিনটি মাইক্রোবাস সকাল ৮টার দিকে ফিলিং স্টেশনে ঢুকে। 
 
স্টাফরা গ্যাস নেই বলে জানালে মাইক্রোবাসের আরোহীদের কয়েকজন নেমে নিজেদের যুবলীগ নেতাকর্মী পরিচয় দিয়ে ফিলিং স্টেশনের দুইজনকে মারপিট শুরু করেন। এদের রক্ষায় অন্যরা এগিয়ে আসলে তারাও বেদম প্রহারের শিকার হন। মারপিট শেষে মাইক্রোবাস আরোহীরা দ্রুত পালিয়ে যান। 
 
ইত্তেফাক/আরকেজি