ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ খোরশেদ আলম (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে শহরের শিমরাইলকান্দি এলাকা থেকে তাকে আটক করা হয়। খোরশেদ ওই এলাকার মৃত আশকর আলীর ছেলে।
সদর থানার ওসি মো. নবীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের শিমরাইলকান্দি এলাকার দাসপাড়ায় চেকপোস্ট বসানো হয়। দুইজন যুবককে সন্দেহ হলে তাদের আটক করে পুলিশ।
এ সময় খোরশেদের দেহ তল্লাশি করে বিদেশি রিভালভার ও ছয় রাউন্ড গুলি পাওয়া যায়। মঙ্গলবার দুপুরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
