চাটমোহরে সোঁতি জাল অপসারণ

আপডেট : ৩১ অক্টোবর ২০১৭, ১৮:২৮
 
চাটমোহর উপজেলার বিভিন্ন বিল ও গুমানী নদীর বিভিন্নস্থানে মাছ ধরার জন্য অবৈধভাবে স্থাপিত বাঁশের বেড়া ও সোঁতি জাল অপসারণ করেছেন ভ্রাম্যমাণ আদালত। 
 
জানা যায়, ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ছাইকোলা, হান্ডিয়াল ও নিমাইচড়া ইউনিয়নের বিভিন্ন বিল ও গুমানী নদীতে অভিযান পরিচালনা করেন। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকতেখারুল ইসলাম। এ সময় চাটমোহর থানা পুলিশ, আনসার সদস্য ও উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।
 
ইত্তেফাক/আরকেজি