বাসের ধাক্কায় ২ ভ্যানযাত্রী নিহত

আপডেট : ৩১ অক্টোবর ২০১৭, ২২:৫৬
 
গোবিন্দগঞ্জে বাসের ধাক্কায় ২ ভ্যানযাত্রী নিহত হয়েছেন। তারা হলেন- উপজেলার সিংড়া গ্রামের খালেক মিয়া (৫৫) ও কাপাসিয়া গ্রামের আব্দুল আলিম (৫০)। 
 
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার একচল্লিশ মাইল নামকস্থানে মঙ্গলবার সন্ধ্যায় রংপুরমুখী একটি অজ্ঞাতনামা বাস বিপরীতমুখী একটি ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই ভ্যানযাত্রী মারা যান। 
 
ইত্তেফাক/আরকেজি