নন্দীগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ৩১ অক্টোবর ২০১৭, ২২:৫৭

বগুড়ার নন্দীগ্রামে পানিতে ডুবে কথা মণি (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকেল ৫টায় উপজেলার বুড়ইল ইউনিয়নের দোহার হিন্দু পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। কথা মণি দোহার হিন্দু পাড়া গ্রামের অলোক কুমারের মেয়ে।  

জানা গেছে, বিকেলে কথা মণি খেলতে গিয়ে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে কথাকে পানিতে ভাসতে দেখে। তারা কথামণিকে উদ্ধার করে উপজেলা সদরের একটি ক্লিনিকে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইউপি সদস্য বেনজির আহম্মেদ বাবলা বিষয়টি নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/নূহু